সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ
দেশের বরেণ্য অভিনেতা ও নাট্যনির্দেশক মামুনুর রশীদ গুরুতর অসুস্থ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত চার দিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর চিকিৎসা চলছে।

