বিদ্যুৎ রেশনিং: মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধ যেভাবে মোকাবেলা করছে ইরান
বিশ্বের অন্যতম বৃহৎ প্রাকৃতিক গ্যাসক্ষেত্রের অংশীদার এবং তৃতীয় বৃহত্তম প্রমাণিত তেলের মজুত থাকা সত্ত্বেও শীতের মুখে ভয়াবহ জ্বালানি সংকটে পড়েছে ইরান। চলমান যুদ্ধ, মার্কিন নৌ-অবরোধ এবং কঠোর নিষেধাজ্ঞার প্রভাবে দেশটির অর্থনীতি চাপে পড়েছে, আর এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে।
