গাজীপুরে কিছু কারখানা বন্ধ থাকলেও শিল্পাঞ্চলে উৎপাদন ও যান চলাচল স্বাভাবিক
গাজীপুরের শিল্পাঞ্চলে বিচ্ছিন্ন শ্রমিক অসন্তোষের জেরে কিছু কারখানা ছুটি ও বন্ধ ঘোষণা করা হলেও অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।


