চা-বাগানে ভোটের আমেজ, দীর্ঘ আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ পাচ্ছেন চা-শ্রমিকরা
দীর্ঘ আট বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে চা-বাগান অধ্যুষিত এলাকাগুলোতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।



