বাংলাদেশে ৩০ কোটি ডলারে ডেনিম কারখানা স্থাপন করবে তুরস্কের সানকো
তুরস্কের শিল্পগোষ্ঠী সানকো হোল্ডিং বাংলাদেশের ডিবিএল গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগে একটি অত্যাধুনিক ডেনিম উৎপাদন কারখানা স্থাপন করবে।

