ঝালকাঠি পৌরসভায় সেবা পেতে ভোগান্তি , বিপাকে সাবেক ভাড়াটিয়ারা
নাগরিক সেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করার কথা থাকলেও ঝালকাঠি পৌরসভায় জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ বিভিন্ন সেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন পৌরবাসী। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে দীর্ঘসূত্রতা, হোল্ডিং ট্যাক্সের বিল নিয়ে জটিলতা এবং অতিরিক্ত অর্থ লেনদেনের অভিযোগে সেবাপ্রত্যাশীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।



