দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি, দেশের সর্বনিম্ন পঞ্চগড়ে
দিনাজপুরে শীতের আমেজ বাড়তে শুরু করেছে। দিনের বেলায় রোদের দেখা মিললেও সকাল ও রাতে অনুভূত হচ্ছে শীতের হালকা তীব্রতা। এরই মধ্যে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।


