হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার শেষে লগ আউট না করলে ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
অফিসের কম্পিউটার, সাইবার ক্যাফে কিংবা বন্ধুর ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করে কাজ শেষে শুধু ব্রাউজারের ট্যাব বন্ধ করেই নিশ্চিন্ত হন? এমন অভ্যাস আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

