নতুন মজুরি ঘোষণায় স্বস্তি, শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য
পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পর গাজীপুর, সাভার-আশুলিয়া ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে স্বস্তি ফিরতে শুরু করেছে। কয়েক দিনের অস্থিরতা ও কর্মবিরতির পর বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে অধিকাংশ পোশাক কারখানা ও গার্মেন্টসে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন।


