গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
মজুরি বোর্ডের বৈঠকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও এ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে গাজীপুরে। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে জেলার ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকেরা।
