গাজীপুরে নারী শ্রমিক নিহতের গুজব, নিজেই থানায় এসে বললেন আমি সুস্থ আছি
গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকায় \'ফিন বাংলা অ্যাপারেলসের এক নারী শ্রমিক নিহত হওয়ার গুজব ছড়িয়ে পড়লে বিক্ষোভ শুরু করেন আড়াই শতাধিক শ্রমিক। পরে ওই নারী কারখানাটির কর্মকর্তাদের সঙ্গে থানায় গিয়ে পুলিশের কাছে নিজের সুস্থতার কথা জানান।



