নড়াইলে জনবল সংকটে ব্যাহত হচ্ছে জেলা হাসপাতালের স্বাস্থ্যসেবা
নড়াইলের একমাত্র ১০০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে ভয়াবহ জনবল সংকটে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রয়োজনের অর্ধেকেরও কম চিকিৎসক এবং জনবল নিয়ে চলছে স্বাস্থ্যসেবা কার্যক্রম।



