বড় বাণিজ্য অংশীদারদের ওপর নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের: বাংলাদেশের জন্য হতে পারে ২০-২৫ শতাংশ
যুক্তরাষ্ট্র তার অন্যতম প্রধান বাণিজ্য অংশীদারগুলোর ওপর নতুন করে শুল্ক আরোপের একগুচ্ছ প্রস্তাব ঘোষণা করেছে। উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদন নিয়ে \'সেকশন ৩০১\' তদন্তের পর এই শুল্ক আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে।



