কঠোর অভিবাসন নীতি নিয়ে সমালোচনার মুখে ডেনমার্কের প্রধানমন্ত্রী
কঠোর অভিবাসন নীতি এবং জাতীয় পরিচয় ও সংস্কৃতি রক্ষার বিষয়ে দেওয়া বক্তব্য নিয়ে সমালোচনার মুখে পড়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। তাঁর বক্তব্যের সঙ্গে উগ্র ডানপন্থীদের প্রচারিত ‘গ্রেট রিপ্লেসমেন্ট’ (মহা প্রতিস্থাপন) তত্ত্বের মিল রয়েছে বলে অভিযোগ উঠেছে।
