শিশু ধর্ষকের গ্রেফতার দাবিতে মানববন্ধন বগুড়ায়
বগুড়ার মহানগরের নারুলী তালতলা এলাকায় শিশু ধর্ষণের ঘটনার প্রতিবাদে অভিযুক্ত রাহুল সহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।দুপুরে বগুড়া শহরের সাতমাথায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



