জামালপুরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার
জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মো. আব্দুর রহিম (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার (২২ নভেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে মেলান্দহ উপজেলার পড়াগলী টনকী এলাকায় তার বসতঘরে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।



