নেত্রকোনা বারহাট্টার অতিথপুর রেল স্টেশনে পেট্রোল ঢেলে আগুন
নেত্রকোনার বারহাট্টা উপজেলার বন্ধ হয়ে থাকা পরিত্যক্ত অতিথপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে আসে স্থানীয়দের।



