দক্ষিণ গফরগাঁওয়ে আ.লীগের সাধারণ সম্পাদকসহ দুই নেতা গ্রেপ্তার
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার টাঙ্গাব ইউনিয়নে অভিযান চালিয়ে রোববার রাতে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে দক্ষিণ গফরগাঁও থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাব ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক খান এবং একই ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খান।



