আদমদীঘিতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়
বগুড়ার আদমদীঘি উপজেলার নবাগত নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


