দলে ফিরছেন মার্তিনেজ, আর্জেন্টিনার একাদশে চার-পাঁচ পরিবর্তনের আভাস
উরুগুয়ের কাছে হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে কোস্টারিকার মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। চলতি বছরের শেষ প্রীতি ম্যাচে একাদশে চার থেকে পাঁচটি পরিবর্তনের আভাস দিয়েছেন কোচ লিওনেল স্ক্যালোনি।


