তিন অঞ্চলভিত্তিক ন্যূনতম মজুরিতেই সমাধান
সংকটময় মোড়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প। সরকার অষ্টম ন্যূনতম মজুরি বোর্ড গঠন করেছে এবং শ্রমিকদের মজুরি পুনর্বিবেচনা নিয়ে আলোচনা চলছে। ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক প্রতিনিধিরা মাসিক ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব করেছেন।


