ঘিওরে সারের সংকট নেই: ডিলারের দোকানে কৃষকদের ‘রাতযাপন’ নিয়ে বিভ্রান্তি দূর করল প্রশাসন
মানিকগঞ্জের ঘিওরে সারের সংকট- এমন অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃষকদের সার ডিলারের দোকানের সামনে রাতযাপনের একটি ছবি ভাইরাল হওয়ার পর তোলপাড় সৃষ্টি হয়। তবে ঘটনাটি নিয়ে তাৎক্ষণিক তদন্তে নেমেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ।



