খাজার দাবিকে সমর্থন করলেন আরেক অস্ট্রেলীয় পেসার
‘স্যান্ডপেপার-কান্ড’ নিয়ে উসমান খাজার অভিযোগের পক্ষে অবস্থান নিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট পেসার চ্যাড সেয়ার্স। বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে কিছুই জানতেন না বলে প্যাট কামিন্সের অস্বীকারের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন তিনি।



