২১০ রানও করতে পারল না নিউজিল্যান্ড, সিরিজ ভারতের
নিউজিল্যান্ডের বোলাররা গড়ে দিয়েছিলেন জয়ের ভিত, কিন্তু পারলেন না ব্যাটাররা। লো স্কোরিং ম্যাচে স্বাগতিকদের হারিয়ে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ভারত। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে অনুষ্ঠিত পঞ্চম ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ২২ রানে হারিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-১ ব্যবধানে জিতেছে ভারত।


