ফাইনালে নেই বাংলাদেশ, মাত্র ২০০ টাকায় মিলছে সাফের টিকিট
ঘরের মাঠের টুর্নামেন্ট থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হতেই সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে তৈরি হয়েছে দর্শকখরার শঙ্কা। এই পরিস্থিতি সামাল দিতে এবং গ্যালারিতে দর্শক টানতে ফাইনাল ম্যাচের টিকিটের মূল্য বড় অঙ্কে কমিয়ে এনেছে কর্তৃপক্ষ।


