গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে টানা দ্বিতীয় দিনের মতো অসন্তোষ ও বিক্ষোভ দেখিয়েছেন পোশাক শ্রমিকরা। আজ রোববার (১৫ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকা অবরোধ করে বিক্ষোভ শুরু করলে প্রায় আধা ঘণ্টা ওই রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।



