আজিমপুরে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার
ঢাকার আজিমপুর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ থানা। পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে মিছিলের আয়োজন ও গোপন বৈঠকের সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।



