শেষ মুহূর্তের হারে হৃদয় ভাঙলেও সতীর্থদের পাশে হামজা
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে শেষ মুহূর্তের গোলে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। এই হারের পর হতাশা লুকাতে পারেননি অধিনায়ক হামজা চৌধুরী। তবে দলের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবনের ভুলে গোল হজম করলেও কোনও সতীর্থকে এককভাবে দায়ী করতে রাজি নন তিনি।


