যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
ভাঙ্গন বিধস্ত সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে পানি প্রবাহ কমে যাওয়ায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। এ কারণে ক্ষীণ হয়ে এসেছে নদী। এ ছাড়া নদীর মধ্যে নতুন নতুন চর জেগে ওঠায় পণ্যবাহী নৌকা, জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে।



