৩৫ টাকা কেজি দরে সরাসরি কৃষকের কাছ থেকে তিন লাখ মেট্রিক টন আমন ধান নেওয়া হবে
চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে ৩৫ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন আমন ধান সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া মিলারদের কাছ থেকে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চালসহ মোট ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


