যশোর আদালতে ককটেল বিস্ফোরণ: আ.লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার
যশোরে দুই আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনায় গত দুই দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ও আজ শনিবার জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।


