লিড বাড়ানোর দিকেই নজর উইন্ডিজের
বাংলাদেশের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে নিজেদের নিয়ন্ত্রণ আরও সুসংহত করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলটি নির্দিষ্ট কোনো লক্ষ্য নির্ধারণের পরিবর্তে লিড আরও বাড়িয়ে নেওয়ার দিকেই মনোযোগ দিচ্ছে বলে জানিয়েছেন ক্যারিবীয় ব্যাটার কাভেম হজ।


