শেরপুরে আগাম জাতের আমন ধান কাটা শুরু
শেরপুর জেলায় আগাম জাতের আমন ধান কাটা শুরু হয়েছে। সোনালি ফসল ভরা মাঠ থেকে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। শেরপুর সদর উপজেলাসহ সীমান্তবর্তী গারো পাহাড় এলাকার শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার ফসলের মাঠে শোভা পাচ্ছে সোনালি পাকা ধান।



