রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত
বদিয়ার রহমান তাঁর ভ্যানটি পাশে রেখে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আর্ফিদি হাসানও গুরুতর আহত হন।



