আ.লীগ নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতায় বহিষ্কার বিএনপি নেতা
বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য সম্পাদক মো. মিজানুর রহমান মিজানকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।



