একীভূত তথ্য ক্যাডার গঠনে কমিটি
বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন ১৫টি প্রতিষ্ঠানকে গণমুখী ও শক্তিশালী করতে এবং একীভূত তথ্য ক্যাডার গঠনের লক্ষ্যে উচ্চপর্যায়ের সংসদীয় সাব-কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।



