নিলামের পর গোপনে সরানো হলো বই
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের গোডাউনে থাকা পুরনো বই বিক্রির প্রক্রিয়া নিয়ে অভিযোগ উঠেছে। নিলামের বিজ্ঞপ্তি প্রকাশ্যে না আসা, নিলাম কমিটির সদস্যদের কার্যক্রম সম্পর্কে অবহিত না রাখা এবং সাপ্তাহিক ছুটির দিন ভোরে গোডাউন থেকে বই সরিয়ে নেওয়ার ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে।



