শ্রমিক সুরক্ষায় পোশাক খাতে ডিউ ডিলিজেন্স জোরদারের আহ্বান
শ্রমিক ও কমিউনিটির সুরক্ষায় পোশাক খাতে ডিউ ডিলিজেন্স বাস্তবায়ন জোরদারের আহ্বান জানিয়েছেন বক্তারা। একই সঙ্গে তারা পোশাক খাতে শ্রমিকের অধিকার, কর্মক্ষেত্রের নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে সাপ্লাই চেইনে কর্মরত সকল পক্ষের দায়বদ্ধতা বাড়ানো তাগিদ দিয়েছে।


