বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের
বাংলাদেশসহ ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তিন সূত্রের বরাতে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এসব দেশের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগের তদন্ত চলছে।


