নড়াইলে গুজব ও অপপ্রচারের প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
নড়াইলের কালিয়ায় সনাতন ধর্মালম্বীদের বাড়িঘরে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের গুজব ও অপপ্রচারের প্রতিবাদে সনাতন ধর্মালম্বীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় নড়াইল প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

