শকুনের বিলুপ্তি রোধে সুন্দরবনে ১০ দেশের প্রতিনিধিদের সম্মেলন শুরু
এশিয়ায় শকুনের বিলুপ্তি রোধে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে সুন্দরবনের করমজলে শুরু হয়েছে ‘সেভিং এশিয়াজ ভালচার্স ফ্রম এক্সটিংশন (সেভ)’-এর বার্ষিক সম্মেলন। আজ বুধবার সকালে শুরু হওয়া দুই দিনব্যাপী এ সম্মেলনে ১০টিরও বেশি দেশের ৪৫ জনের বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন।

