ফুটবল খেলতে গিয়ে মাথায় রক্তক্ষরণে স্কুলছাত্রের মৃত্যু
বার্ষিক পরীক্ষা শেষে স্কুল কয়েক দিন বন্ধ থাকবে। সেই বন্ধে খেলাধুলা নিয়ে নানা পরিকল্পনা ছিল অষ্টম শ্রেণির ছাত্র মো. জোবায়েদ হোসেন রোহানের। কিন্তু বার্ষিক পরীক্ষা শুরুর আগের দিন স্কুল মাঠে ফুটবল খেলতে গিয়েই সব পরিকল্পনা থেমে গেল।

