উচ্চশিক্ষার আড়ালে ভর্তি ফি বাণিজ্য
বাংলাদেশে শিক্ষা বাণিজ্য নয়, সেবামূলক খাত এ কথা নীতিনির্ধারকদের মুখে প্রায়ই শোনা যায়। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন ফরম বিক্রির নামে আদায় করা হচ্ছে বিপুল পরিমাণ অর্থ।



