কোম্পানির মুনাফা আছে নগদ অর্থ নেই
যারা শেয়ারবাজারে ব্যবসা করেন, তাদের চোখ থাকে কোম্পানির আর্থিক প্রতিবেদনে। কারণ তাতে প্রতিষ্ঠানটির আয়-ব্যয়, লাভ-লোকসানের হিসাব থাকে। কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কত হলো কিংবা নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) কত হলো, তা বুঝে নিতে চান প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী থেকে শুরু করে সাধারণ বিনিয়োগকারী সবাই।



