চেলসিকে দেড় লাখ পাউন্ড জরিমানা
সমর্থকদের বৈষম্যমূলক স্লোগানের দায়ে ইংলিশ ফুটবল ক্লাব চেলসিকে ১ লাখ ৫০ হাজার পাউন্ড জরিমানা করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে ক্লাবটিকে সতর্ক করা হয়েছে এবং একটি কর্মপরিকল্পনাও চাপিয়ে দেওয়া হয়েছে।

