‘দেখে নেব’ বলে সাংবাদিককে হুমকি কর আদায়কারীর
‘আপনারা যা পারেন লিখেন, আমার কোনো সমস্যা নেই। আপনাকে দেখে নেব।’ সরকারি নিবন্ধিত প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই হোল্ডিং ট্যাক্স আদায়ের বিষয়ে জানতে চাইলে এভাবেই সংবাদকর্মীকে হুমকি দেন কর আদায়কারী মুনছুরুল আলম।



