রপ্তানি বাড়াতে ঝুঁকি কমানো জরুরি
শ্রমিক অসন্তোষে শিল্প এলাকা এখনো অশান্ত। মজুরি বাড়ানোর দাবিতে অক্টোবরের শেষ দিক থেকে শ্রমিকরা আন্দোলন করছেন। তিন সপ্তাহের বেশি সময় ধরে চলা আন্দোলনের ধারাবাহিকতায় এখনো বিক্ষোভ-অবরোধে কারখানা ছেড়ে রাস্তায় নেমে আসছেন শ্রমিকরা।


