নবায়নযোগ্য জ্বালানি খাতে বড় বিনিয়োগ, ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফটিকছড়িতে
নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগের নতুন উদ্যোগ নিয়েছে বারাকা গ্রুপ ও প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গ্রুপ (পিআইডিজি)। যৌথ উদ্যোগে চট্টগ্রামের ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে প্রতিষ্ঠান দুটি।



