টানা বৃষ্টিতে সবজি সরবরাহে ঘাটতি, রাজধানীর বাজারে বেড়েছে দাম
টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর বাজারগুলোতে সবজির সরবরাহ কমে গেছে। এতে চাহিদার তুলনায় পণ্য কম থাকায় বিভিন্ন ধরনের সবজি আগের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। বিক্রেতাদের ভাষ্য, বৃষ্টির কারণে কৃষকেরা ক্ষেত থেকে সবজি সংগ্রহ করতে পারেননি।


