‘তোর মেয়েরে মাইরা ফেলতেছি’, ভয়েজ মেসেজ দিয়ে শিশুকে ‘হত্যা’ মায়ের
রাজধানীর বনশ্রীতে চার বছর বয়সী শিশু আসফিয়া জাহান নূরকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা মেহেরুননেসাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার বি-ব্লকের ৭ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়ির তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।



